
নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা মোল্লা সুইটের প্রোপাইটার মনিরুজ্জামান তিনি অতিরিক্ত মুল্যে মিষ্টি বিক্রি করছে, তার ভিডিও করতে গিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাস হামলার শিকার হন এবং মোবাইল ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনাটি ঘটে গত ২১ এপ্রিল ২০২৩ তারিখ আনুমানিক রাত ১০ টার দিকে।
পরবর্তীতে লোহাগড়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনা স্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছিনতাই কারী মিষ্টি ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন টি উদ্ধার করে সাংবাদিক আজিজুর বিশ্বাসের কাছে ফেরত দেয়। কিন্তু ১২ আনা ওজনের ১ টি সোনার চেইন ফেরত পাওয়া যায়নী বলে জানান সাংবাদিক আজিজুর বিশ্বাস।
সরেজমিনে গিয়ে দেখা যায় মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান তার মিষ্টির দোকানে বসা, তখন সাংবাদিক আজিজুর বিশ্বাস কিছু মিষ্টি ক্রেতাদের অভিযোগের পর ভিত্তি করে ওই দোকানে গিয়ে মিষ্টির দাম জিজ্ঞাসা করে এবং তার মোবাইল ফোন দিয়ে ভিডিও করতে গেলে তখন মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান সহ তার সাথে থাকা আরো ২/৩ জন ক্ষিপ্ত হয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাসের উপর হামলা করে গুরুতর আহত করে মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।
সাংবাদিক আজিজুর বিশ্বাস বলেন পাশে অন্যান্য মিষ্টি দোকানে কেজি দরে ৩০/৪০ টাকা কম দামে মিষ্টি বিক্রি হচ্ছে আপনি কেন বেশি দামে মিষ্টি বিক্রি করছেন? তখন মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান ভিডিও না করার জন্য হাত উঠিয়ে থাবা দিয়ে মোবাইল ফোন টি ছিনিয়ে নিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় কয় একজন লোক থেকে মোবাইল ফোন টি সাংবাদিক আজিজুর বিশ্বাস কে ফেরত দেয়।
পুনরায় সাংবাদিক আজিজুর বিশ্বাস মিষ্টি দোকানের ভিডিও করতে গেলে মিষ্টি ব্যবসায়ী মনিরুজ্জামান সহ আরো ২/৩ জন মিলে সাংবাদিক আজিজুর বিশ্বাসের উপর হামলা চালিয়ে আহত করে মোবাইল ফোন ও সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। এসময় লোহাগড়া থানার এসআই বাচ্চু ঘটনা স্থানে এসে ওই দোকানদারের কাছ থেকে মোবাইল ফোন টি উদ্ধার করে সাংবাদিক আজিজুর বিশ্বাস কে ফেরত দেয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল জেলার সাংবাদিক সমাজ এহেন নেককারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ প্রশাসনের কাছে বিচারের জোর দাবি জানান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)