
পটুয়াখালীর দুমকি শহরের একতা সড়কের একটি ফ্লাট বাসায় চুরির ঘটনা ঘটেছে। ঈদের দিন শনিবার রাতে এ চুরি সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন ফ্লাটে বসবাসকারী রাকিবুল ইসলাম শামীম ও স্থানীয়রা।
ঈদের দিন পরিবার সহ বোনের বাড়িতে বেড়াতে যান। পরের দিন রবিবার দুপুরে বাসায় আসলে মূল দরজা খুলে ভিতরে ঢুকতে আলমারি ও সোকেসের তালা ভাঙ্গাসহ সবকিছু এলোমেলো পরে থাকতে দেখেন। চোর চক্র বারান্দার গ্রীল ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা,স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।এতে তাঁর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার বলেন, মৌখিকভাবে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)