
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।২৩ এপ্রিল রোজ রবিবার মির্জানগর অস্হায়ী ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মির্জানগর ইউনিয়ন চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপনের দায়িত্ব পালনের এক বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বশির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, উপজেলা চেয়াম্যান লায়লা কানিজ লাকি রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান,শ্রীনগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, মির্জানগর ইউনিয়নের ছাএলীগের সভাপতি, যুবলীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধরাগন, এলাকার বিভিন্ন নেতাকর্মী, সর্বসাধারণ। এ সময় মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সামনে তুলে ধরেন, তিনি এই এক বছরে কি কি সেবা দিয়েছেন এবং আগামীদিনগুলোতে জনগণের সেবার জন্য নিজেকে প্রস্তুত রাখবে বলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)