
দুমকি উপজেলাধীন লেবুখালীর ৯নং ওয়ার্ড পূর্ব কার্তিকপাশা কাটাখালীতে "জাগ্রত তরুণ সংঘ" সংগঠনের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে জাগ্রত তরুণ সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রুবেল আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ জলিলুর রহমান তালুকদার, পটুয়াখালী লাইফ কেয়ার ক্লিনিক ও সেন্ট্রাল হসপিটালের পরিচালক মোঃ জহিরুল ইসলাম (জহির), সমাজ সেবক মোঃ খলিলুর রহমান শরিফ, দুমকি উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হারুন হাওলাদার (মাস্টার), সমাজ সেবক মোঃ কবির হাওলাদার (মুহুরী), ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোতাহার হাওলাদার ও সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রকৌশলী সড়ক ও জনপদ মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম (রুবেল), মোঃ কামাল ইঞ্জিনিয়ার প্রমূখ। অনুষ্ঠানে উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মো: রুবেল আহমেদ মানবসেবার প্রতি আগ্রহ প্রকাশ করে বক্তব্যে বলেন,অলাভজনক এবং অরাজনৈতিক মানবসেবী নামক এ স্বেচ্ছাসেবী সংগঠনের দুরন্ত গতিতে পথ চলা এবং সেবা করাই মূল লক্ষ্য। বক্তব্যে মো: জলিলুর রহমান তালুকদার সংগঠনের সকল সদস্যদের এমন আয়োজকে সাধুবাদ জানিয়ে বলেন, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সমাজের কল্যাণে এ সংগঠন কাজ করবে এবং এজন্য যত ধরনের সহযোগিতা দরকার আমি তা করব। বক্তব্যে মো:জহিরুল ইসলাম বলেন, সমাজের অবহেলিত, দুস্থ এবং অসুস্থ রোগীদের সেবা করা একটি মহৎ কাজ। এই মহৎ কাজে সবধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। মো:হারুন হাওলাদার বলেন,যুবকরা সমাজকে যেমন গড়তে পারেন তেমনি ধ্বংসও করতে পারেন। তাই সংগঠনের সকল সদস্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এ ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ১৫টি ইভেন্টে প্রায় দুই শতাধিক পার্টিসিপ্যান্ট অংশ নেয় এবং এদের মধ্য থেকে ৪৫ জন বিজয়ী নির্ধারণ করা হয়। ১৫টি ইভেন্টের মধ্যে ছিল ছোটদের মোরকের যুদ্ধ, বড়দের মোরকের যুদ্ধ, মহিলাদের বল হস্তান্তর ও ঝুড়িতে বল নিক্ষেপ, মেয়েদের চেয়ার সিট ও বল হস্তান্তর, দর্শকদের হাড়িভাঙ্গা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান,ছড়া,কবিতা ও নৃত্যের ইভেন্টেও বিজয়ী নির্ধারণ করে পুরুস্কৃত করা হয়। উল্লেখ্য, জাগ্রত তরুণ সংঘ ২০১৯ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এতে মোঃ রফিকুল ইসলাম সভাপতি এবং মোঃ রুবেল আহমেদ সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়। এই সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হলো,এটি একটি অলাভজনক, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, অত্র এলাকার যেকোনো স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করা,স্বেচ্ছায় রক্ত দান ও রক্ত দাতা তৈরি করা এবং রক্তদানের উপকারিতা সম্পর্কে উৎসাহিত করা,অসহায় রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা করা,রমজানে ইফতার সামগ্রী বিতরণ ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা,মাদকবিরোধী প্রচারণা করা ও মাদকমুক্ত সমাজ গড়া,বাল্যবিবাহ, যৌতুক ও নারী শিক্ষা সম্পর্কে সচেতন করা,সমাজে অবহেলিত মানুষদের সহযোগিতা করা ইত্যাদি। ইতিমধ্যে সংগঠনের কার্যক্রম উপজেলার সর্বমহলে সুনামের সাথে পরিচিতি লাভ করেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকালীন কমিটির মেয়াদ উর্তীণ হওয়ায় অনুষ্ঠানে আনুষ্ঠানিক এক বছরের জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নবাগত কমিটির মো: জাহিদুল ইসলাম সভাপতি ও মো: সুমন হাওলাদার সাধারন সম্পাদক, মো: রনি তালুকদার কে কোষাধ্যক্ষ করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত তরুণ সংগঠনের সভাপতি মো: রফিকুল ইসলাম। সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)