
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যানত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী। সর্বপ্রথম ২০০৬ সালে এবং দীর্ঘ ১৭ বছর পরে ২য় বারের জন্য এ নিয়োগ দেয়া হলো।
রবিবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখসানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর – এঁর অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন , ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী উদ্যানত্ত্ব বিভাগের প্রফেসর মোহাম্মদ আলী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কে ৫টি শর্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।





