
বৌদ্ধদের অন্যতম ধর্মীয় “বুদ্ধ পূর্ণিমা” মহা ধুমধাম ভাবে পালিত হয়েছে রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে। প্রতি বছরের নায্য এই বছরও রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে ছিল উপাসক/উপাসিকাদের ঢল।
গতকাল ৩মে রাতে ধর্মীয় নাটকের আয়োজন ছিল এবং দূরদূরান্ত থেকে আসা প্রতিটা মানুষের জন্য ছিল খাবারের বিশাল সুব্যবস্থা। সারাদেশে পালিত হচ্ছে বৌদ্ধদের অন্যতম “বুদ্ধ পূর্ণিমা” কিন্তু সারা বাংলাদেশ থেকে ব্যাতিক্রমী ভাবে আয়োজন করে সুন্দর সুশৃঙ্খল ভাবে আয়োজন করে আসছে রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন ভান্তে তারই ধারায় সারাদেশ থেকে জাতিদের সমাগম হয়েছে এই মন্দিরে।
এই যেমন রামু, উখিয়া, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ উত্তরবঙ্গ থেকে শত শত মানুষের সমাগম হয়েছে কে শ্রী জ্যোতিসেন ভান্তের রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে। কয়েকদিন আগে থেকেই ছিল নিরাপত্তার জোরদার, সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল প্রতিটি স্থান এবং ৩মে বিকাল থেকে ছিল প্রশাসনিক নিরাপত্তার জোরদার।
সকাল বেলায় হাজার হাজার উপাসক/উপাসিকাদের নিয়ে অন্তরের গহিন থেকে শ্রদ্ধার সাথে করা হয়েছে বুদ্ধ পূজা এবং পূজার আয়োজনের সংখ্যা ছিল ৫০ হাজার যা দেশে সর্ব্বোচ্চ বলে মনে করছেন সচেতন মহল সেসাথে এমন উদ্যোগের সফলতার সাথে বারে বারে করে আসছেন কে শ্রী জ্যোতিসেন ভান্তে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)