
কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগার এর আয়োজনে ও উপজেলার শিল্পকলা একাডেমির পরিবেশনায় ৮ মে সোমবার বিকাল ৪টায় বিশ্ব কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ, নৃত্য ও রবীন্দ্র সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা রাজস্ব অফিস গনপাঠাগার এর সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও রাজস্ব অফিস গণপাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ও কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, আলোচক হিসেবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখিপুর খান বাহাদুর আহসান উল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ, রাজস্ব লাইব্রেরী সদস্য ও সাংবাদিক আশেক মেহেদী, কবিতা পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত বৈদ্য, বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, নৃত্য পরিবেশন করে ঈশিতা, অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কউসার তুহিন, সাধারণ সম্পাদক ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি গোপাল চক্রবর্তী, রাজস্ব অফিস গনপাঠাগারের সদস্য সাহন আহমেদ সোহাগ প্রমূখ। রবীন্দ্র জন্ম উৎসব উপলক্ষে অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী জাহাঙ্গীর হোসেন, সঞ্জয় কুমার, অভিজিৎ সরদার, ফারিয়া তাবাসুম তনু, শিবানী, নিত্যানন্দ, অন্তরা সহ অন্যান্য শিল্পীবৃন্দ। আলোচকরা বলেন রবীন্দ্রনাথ হলেন আমাদের পথ নির্দেশক, তাই তার সৃষ্টির আলোকে তাকে অনুসরণ করলে সমৃদ্ধ হবে জীবন। রবীন্দ্রনাথ ছড়িয়ে আছেন আমাদের জীবনের সর্বস্তরে। কবিগুরু হলেন শিল্পের কবি, সাহিত্যের কবি ও মননের কবি।কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে সকল গুণের প্রতিভা খুঁজে পাওয়া যায়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)