বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠান চুরি : আড়াই লাখ টাকার মালামাল লুঠ

আব্দুল কাদির,সিলেট জেলা প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। জগন্নাথপুর রোডের পুরানবাজারস্থ মিতা টেলিকম ও বাবুল মাইক নামক দুটি ব্যবসা প্রতিষ্ঠানে রবিবার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানের উপরের টিন কেটে চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে নগদ টাকা, মোবাইল সেট ও মিকচার মেশিনসহ প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় চোরেরা।

মিতা টেলিকমের পরিচালক মো. আলী মুক্তার ও বাবুল মাইকের পরিচালক সৌরভ পাল জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষে বাসায় যান। গতকাল (১৫ নভেম্বর) সোমবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখতে পান প্রতিষ্ঠানের উপরের ছালের টিনকেটে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল লুঠ করে নিয়ে যায় চোরেরা। বিষয়টি বিশ্বনাথ পুলিশকে অহহিত করেছেন বলে জানান তারা।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালকদেরকে মামলা দিতে বলেছি।


বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠান চুরি : আড়াই লাখ টাকার মালামাল লুঠ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles