
যশোরের অভয়নগরের যশোর - খুলনা মহাসড়কের মহাকাল এলাকার রাজু ডিজিটাল স্কেল এর পাশ থেকে এক ব্যাক্তির মৃত দেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার মাগুরা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত- হাকিম মোল্লার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে যশোর-খুলনা হাইওয়ে রোডের পাশে মহাকাল এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।স্থানীয় রা জানান সে মানুষিক ভারসাম্য হীন ছিলো।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, আনোয়ার নামে এক ব্যক্তির মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে, জানা গেছে সে মানুষিক ভারসাম্যহীন ছিলো, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে কি কারণে মৃত্যু হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)