
নরসিংদীর বেলাবোতে প্রাক্তন এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে অশালীন আচরন ও শ্লিলতাহানীর চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার (১৭ মে) বিকেলে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
অভিযুক্ত মুক্তার হোসেন আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল।
এর আগে স্কুলের প্রাক্তন এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে আশালীন আচরণ, শ্লীতাহানির চেষ্টা সহ অসংগতিপূর্ন কথাবার্তার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলা জুড়ে আলোচনা- সমালোচনার ঝড় উঠে।
অডিও রেকডকে কেন্দ্র করে ক্ষোভে ফুসে উঠেন আমলাব নারায়ণপুর মরজাল (এএনএম) উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রধান শিক্ষক মুক্তার হোসেনের বিচার ও স্কুল থেকে বহিষ্কারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়।
মামলার এজাহার সূত্রে জানা য়ায়, গত ২৪ এপ্রিল সকালে প্রধান শিক্ষক মুক্তার হোসেন প্রাক্তন ছাত্রীর মোবাইল ফোনে কল করে তার বাসায় খাওয়ার জন্য দাওয়াত দেন। দাওয়াত খেতে দুপুরে ছাত্রী প্রধান শিক্ষকের বাসায় যান। সেখানে যাওয়ার পর দেখা যায় বাসাটিতে আর কেউ নেই। এ সময় প্রধান শিক্ষক তাকে একা পেয়ে বিভিন্ন অশালীন আচরণসহ শ্লীলতাহানীর চেষ্টা করেন এবং নানা অসংগতি পূর্ন ইঙ্গিত প্রদান করেন। এসব কথোপকথন ওই ছাত্রী তার নিজের মুঠোফোনে রেকর্ড করে রাখেন। পরে কৌশলে ছাত্রী ওই বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর এই অডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে অডিওটির ঘটনাস্থল নরসিংদী শহর হওয়ায় ওই শিক্ষককে গতকাল রাতেই নরসিংদী মডেল থানায় পাঠায় বেলাবো থানা পুলিশ। এরপর ছাত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে প্রধান শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভূঁইয়া সাংবাদিকদের জানান, একজন ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)