
নাটোরের গুরুদাসপুর উপজেলার ০৬ নং চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) বিকেলে চাপিলা ইউনিয়নের রশিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলালউদ্দিন ভুট্টো ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাপিলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি তরুন নেতৃত্ব মোঃ জালাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আনিসুর রহমান। চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্যে রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। বিশেষ অতিথি হিসাবে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মাস্টার, জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাড.কোহেলী কুদ্দুস মুক্তি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্টন উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)