
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় গুনাকারকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেস্কিমকো ফার্মাসিটিক্যালের সহযোগিতায় সাইন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেমিনারে বেস্কিমকো ফার্মাসিটিক্যাল এর আরএসই ফারুক হোসাইন, এএসই কুমার দেবনাথ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ চিকিৎসক গোবিন্দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি রফিক আহমেদ, সভায় জেলা বিডিএম এর সভাপতি ডাঃ সাহিনুর আলম সাহিন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে হাসান, সদস্য গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুল্যা ইউনিয়নের সকল গ্রাম ডাক্তারবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সোনারবাংলা ক্লিনিকের স্বত্বাধিকারী গ্রাম ডাঃ মোঃ রেজাউল্লাহকে সভাপতি ও সুশান্ত সরকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি গ্রাম ডাঃ চন্ডী পদ দেবনাথ, বদরুল আলম, আবুল খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে রাজা, আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আশরাফুল আলম তুহিন, দপ্তর সম্পাদক বিক্রম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, ক্রীড়া সম্পাদক তাহাজ্জত হোসেন তাজ ও গোবিন্দ চৌধুরীকে নির্বাহী সদস্য করে তিন বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)