
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে ।
শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৭ ভাগ। অত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৮ জন অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কিউ. এম. মাহবুব কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামী ৩ জুন ২০২৩ তারিখে ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)