
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই কেজি গাঁজা সহ দুই জনকে আটক করা হয়েছে।মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ভুরুঙ্গামারী থানার এসআই/মোঃ আব্দুর রহিম, এসআই/মোঃ রাজু আহম্মেদ, এএসআই/মোঃ হারুন অর রশিদ, এএসআই/পরিতোষ কুমার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৫/২০২৩ তারিখ সময় রাত্রী ২৩.২২ ঘটিকায় অত্র থানাধীন ছোট খাটামারী মৌজাস্থ আসামী মোঃ সহিদ আলী এর বসত বাড়ি সংলগ্ন দোকান ঘরের সামন হতে আসামী ১। মোঃ জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭), পিতা-মৃত আজিজুল হক, মাতা-মোছাঃ জহুরা বেগম, ২। মোঃ সহিদ আলী (৫৭), পিতা-মৃত ইব্রাহিম আলী, মাতা-মৃত হামিদা বেগম, উভয় সাং-ছোট খাটামারী, থানা-ভূরুঙ্গামারী, জেলা-কুড়িগ্রামদ্বয়কে আটক পূর্বক আসামীর মোঃ সহিদ আলীর বসত বাড়ি সংলগ্ন তার দোকান ঘর তল্লাশী করে ০২ (দুই) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতার কৃত আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে বাবু এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০৩ (তিন) টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত।
মাদক উদ্ধারের বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোর্স এর সহায়তায় তাদের আটক করা হয়। মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভূরুঙ্গামারী থানা পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)