
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই/মিজানুর রহমান এর নের্তৃত্বে
১১ জুন (রোজ: রবিবার) আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করাকালে ০৬ নং ভাদাই ইউপির বুড়ীর বাজারস্থ কামরুল হাসান(২০), পিতা- ফজলু মিয়া এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপরে ধৃত আসামীর ব্যবহৃত মোটর সাইকেলের হ্যান্ডেলে ব্যাগের মধ্যে হতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ধৃত আসামী ১। মোঃ সুলতান মিয়া (৩৭), পিতা- মৃত নবাব আলী @ নওয়াব আলী, সাং- ভাদাই (পশ্চিমপাড়া), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-২০, তাং-১১/০৬/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(খ) রুজু করা হয়।
উদ্ধারকারী অফিসার এসআই/মিজানুর রহমান, এএসআই/সিরাজুল ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)