
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতায় গৌরীপুরও ভাসছে উন্নয়নের জোয়ারে। ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনে নাজিম উদ্দিন আহমেদ এমপি হয়ে গৌরীপুরের উন্নয়নের হাতিয়ার হয়ে উঠেছেন। নাজিম উদ্দিন আহমেদ এর হাত ধরে গৌরীপুরের পূর্বাঞ্চলের তিনটি ইউনিয়ন (অচিন্তপুর, মাওহা, সহনাটি) এর উন্নয়ন নিচে তুলে ধরা হলোঃ-
পাকা রাস্তাঃ
(১) মিজাজ খান স্কুল থেকে মাওহা বরইকান্দা পর্যন্ত ৩ কিঃ মিঃ পাকা রাস্তা। (২) কুমড়ী মোড় থেকে নহাটা বাজার দিকে ১ কিঃ মিঃ পাকা রাস্তা। (৩) ভুটিয়ারকোণা থেকে ঝলমলা দিকে ১ কিঃ মিঃ পাকা রাস্তার কাজ চলমান। (৪) নেত্রকোণা হইতে ঈশ্বরগঞ্জ বড় রাস্তার মাওহা ইউনিয়নের খলতবাড়ী ও কিল্লাতাজপুর গ্রামের অংশে দেড় কিঃ মিঃ পাকা রাস্তা। (৫) বীর আহম্মদপুর কান্দাপাড়া হইতে নহাটা বাজার বায়া সিংচাপুর আলীমশাহ এর বাড়ী ৩ কিঃ মিঃ পাকা রাস্তা। (৬) অচিন্তপুর ইউনিয়নের শেষ সীমানা থেকে কৃষ্ণপুর গ্রাম হইতে মহিশরণ ভায়া রামচন্দ্র নগর পর্যন্ত পাকা রাস্তার কাজ সম্পন্ন। (৭) রামচন্দ্র নগর হইতে মুখরিয়া বাজার হয়ে অচিন্তপুর ইউনিয়নের শেষ সীমানা পালুহাটি পর্যন্ত পাকা রাস্তার কাজ খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে কাজ শুরু হবে। (৮) অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগ পাড়া পাকা রাস্তার শেষ অংশের মহিশরণ ব্রিজ হইতে ষোলপাই হয়ে অচিন্তপুর ইউনিয়নের শেষ সীমানা হইতে গোবিন্দপুর ব্রিজ পর্যন্ত পাকা রাস্তার কাজ খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে কাজ শুরু হবে। (৯) নেত্রকোনা হইতে ঈশ্বরগঞ্জ হাইওয়ে রোডের অচিন্তপুর ইউনিয়নের পালুহাটি হয়ে সিংরাউন্দ, কিল্লাতাজপুর, পাঁচকাহনিয়া, শাহগঞ্জ বাজার, গাগলা, চৈয়ারকান্দা হয়ে ডাইলেয়া ব্রিজ পর্যন্ত উন্নতমানের পাকা রাস্তার কাজ শেষ পর্যায়ে। (১০) অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের হাইওয়ে রোড ছিলিমপুর হইতে বুরুঙ্গা ব্রিজের দিকে আধা কিলোমিটার পাকা রাস্তার কাজ চলছে। (১১) ভালকাপুর হইতে বৈখরহাটি পর্যন্ত পাকা রাস্তার কাজ সম্পন্ন। (১২) পাছার বাজার হইতে ধোপা জাঙ্গালিয়া পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তার কাজ সম্পন্ন। (১৩) তাঁতিরপায়া হইতে লাটুরপায়া পর্যন্ত ১ কিলোমিটার পাকা রাস্তার কাজ সম্পন্ন। (১৪) ভালকাপুর বাজার হইতে বুরুঙ্গা ব্রিজ পর্যন্ত পাকা রাস্তার কাজ চলছে। (১৫) লাটুরপায়া হইতে সরিষা হাটি পর্যন্ত পাকা রাস্তার কাজ খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে কাজ শুরু হবে। (১৬) মাওহা বাজার হতে মহিষাটি বাজারের দিকে রাস্তা ২ কিলোমিটার টেন্ডার প্রক্রিয়াধীন। (১৭) ভুটিয়ারকোনা- বীর আহম্মদপুর রাস্তা ২ কিলোমিটার টেন্ডার প্রক্রিয়াধীন।
ইটের সলিং রাস্তাঃ
(১) নহাটা থেকে লাল মিয়ার বাড়ি দিকে ১ কিঃ মিঃ ইটের সলিং। (২) মাওহা বাজার থেকে আল ফারুক চেয়ারম্যানের বাড়ির দিকে ১ কিঃ মিঃ ইটের সলিং।৷ (৩) বীর আহম্মদপুর ফকির বাড়ীর মোড় হইতে ঘাটেরকোণা ব্রীজ পর্যন্ত ১ কিঃ মিঃ রাস্তা ইটের সলিং। (৪) মেইন রাস্তা থেকে রামকৃষ্ণপুর প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা ইটের সলিং। (৫) বিষমপুর পাকা সড়ক থেকে বিষমপুর প্রাইমারী স্কুল পর্যন্ত রাস্তার ইটের সলিং। (৬) ধারাকান্দি ব্রীজ হইতে আধা কিলোমিটার রাস্তার ইটের সলিং। (৭) নামাজ খানা ব্রিজ হতে সিংড়াউন্দ মৌলভী বাড়ি পর্যন্ত সলিং।
রাস্তা সংস্কারঃ
(১) মুখুরিয়া বাজার হতে বাইন্জা বাজারের দিকের রাস্তা। (২) রামচন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয় সামনের রাস্তা। (৩) গাগলার জয়নাল মুন্সির বাড়ি হতে গাগলা পাছ পাড়ার রাস্তা। (৪) বুরুঙ্গা ব্রিজ হতে কড়েহা টেনুশাহ মাজার রাস্তা।
শিক্ষা প্রতিষ্ঠানঃ
(১) শাহাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে দুইটি ৪ তলা ভবনের কাজ শেষ হয়েছে। (২) সহরবানু গার্লস স্কুলে একটি ৪ তলা ভবনের কাজ শেষ হয়েছে। (৩) শাহাগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদ্রাসায় একটি ৪ তলা ভবনের কাজ শেষ পর্যায়ে। (৪) অচিন্তপুর ডাক্তার এম আর করিম হাই স্কুলে ১ টি নতুন ভবনের কাজ শেষ হয়েছে। (৫) মুখুরিয়া তালে হোসেন খান উচ্চ বিদ্যালয় একটি ৪ তলা ভবনের কাজ শেষ হয়েছে। (৬) মুখরিয়া প্রাইমারি স্কুলে একটি ২ তলা ভবনের কাজ চলছে। (৭) ভালকাপুর হাই স্কুলে নতুন ভবনের কাজ সম্পন্ন। (৮) পাছার হাই স্কুলে চারতলা নতুন ভবনের কাজ সম্পন্ন। (৯) গিধাউষা হাই স্কুলে চারতলা নতুন ভবনের কাজ সম্পন্ন। (১০) রাইশিমুল মাদ্রাসায় নতুন ভবনের কাজ সম্পন্ন। (১১) নহাটা হাই স্কুলে ৪ তলা ভবন। (১২) খলতবাড়ী হাই স্কুলে ১ তলা ভবন। (১৩) ভূটিয়ারকোণা হাই স্কুলে ১ তলা ভবন। (১৪) মাওহা হাই স্কুলে ৪ তলা ভবন (প্রস্তাবিত)। (১৫) মিজাজ খান টেকনিক্যাল স্কুল এমপিওভুক্ত করণ। (১৬) বিষমপুর প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ। (১৭) রামকৃষ্ণপুর প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ। (১৮) বীর আহম্মদপুর প্রাইমারি স্কুলের নতুন ভবন নির্মাণ। (১৯) ভুটিয়ারকোণা মাদ্রাসায় ১০ লক্ষ টাকা ব্যায়ে উন্নতমানের বাথরুম নির্মাণ।
ব্রীজঃ
(১) মাওহা নয়ানগর বাঁউশালী বিলে বড় ব্রীজ নির্মাণ। (২) ভুটিয়ারকোণা এলজিইডি ব্রীজ নির্মাণ। (৩) চলিশা কড়েহা সব-রতন মেম্বারের বাড়ির সামনে ছোট ব্রীজ নির্মাণ। (৪) নিজ মাওহা আল ফারুক চেয়ারম্যানের বাড়ীর পিছনে খালের উপরে ছোট ব্রীজ নির্মাণ। (৫) রামকৃষ্ণপুর চাদঁবাড়ী হইতে নতুর মাটির রাস্তা করণ ও রাস্তার উপরে ছোট ব্রীজ নির্মাণ। (৬) বুরুঙ্গা নদীর উপরে একটি বড় ব্রিজ হয়েছে। (৭) হাইওয়ে রোডের উপর পাঁচকাহনিয়া নামাজ খানায় পুরাতন ব্রীজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ হয়েছে। (৮) হাইওয়ে রোডের উপর শাহগঞ্জ বাজারে পুরাতন ব্রিজ ভেঙে একটি নতুন ব্রিজ হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)