
খুলনা জেলার ডুমুরিয়ায় গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সময় বাড়ার সাথে সাথে তাপদাহের মাত্রা বাড়তে থাকে। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা বিশেষ করে ছাত্র-ছাত্রীসহ শ্রমজীবী খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাইছে।
তারই মধ্যে আজ সকাল দশটায় স্কুলে পরীক্ষা দিতে গিয়ে অকালে ঝরে গেল নিষ্পাপ একটি প্রাণ।ডুমুরিয়ার ১৩নং রংপুর ইউনিয়নের রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সুজিত বসাক(১২), পিতা -অনপতি বসাক। সুজিত বসাক মৃত্যুর ব্যাপারে রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে এসে গরমের এই তীব্র তাপদাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য ডুমুরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক স্টকজনিত কারণে মৃত্যু বলে নিশ্চিত করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)