কুমিরা হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মোটরসাইকেল চালক আটক।

0
66

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেন্সিডিলসহ এক মোটর সাইকেল চালককে আটক করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। ১৬ জুন ২০২৩খ্রিঃ রাত অনুঃ ০৩:০৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ফেনী জেলার সদর থানাধীন ফাজিলপুর এলাকার মোঃ দিদারুল ইসলাম (২৬)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে টেরিয়াইল এলাকায় এক নাম্বার বিহীন মোটরসাইকেলের চালক মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানার এসআই (নিরস্ত্র) বিপ্লব সাহা সঙ্গীয় ফোর্সসহ উক্ত মোটরসাইকেল এর চালককে আটক করেন। এসময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১৫ (পনের) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


কুমিরা হাইওয়ে পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মোটরসাইকেল চালক আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here