
পটুয়াখালীর বাউফলে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সোহাগ হাওলাদার (৩০) ও লিটন (৩৬) নামে দুইজন ব্যক্তি দগ্ধ হয়েছে।
সোমবার (১৯.০৬.২০২৩) বেলা ১১ টার দিকে বাউফল উপজেলার বগা বন্দরের ইউনিক কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কাছে সোহাগ হাওলাদারের ওয়ার্কশপে এ ঘটনা ঘটেছে। জানা যায়, আহত সোহাগ হাওলাদার উক্ত ওয়ার্কশপের মালিক এবং লিটন তার হেড মিস্ত্রী। তারা বিস্ফোরণের সময় ওয়ার্কশপে কর্মরত ছিলো।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান জানান, হেড মিস্ত্রী লিটন ঝালাই কাজ করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় সোহাগ ও লিটন গুরুতর দগ্ধ হয়। গ্যাস সিলিন্ডারের লোহার পাতগুলো টুকরো টুকরো হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে এবং ওয়ার্কশপের দেয়াল ভেঙ্গে পাশের ডায়াগনস্টিক সেন্টারের কয়েকটি জানালার থাই গ্লাস ভেঙে যায়।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মনে গ্যাস সিলিন্ডার ব্যবহারে আতঙ্ক বিরাজ করছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)