
একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রশ্ন জিজ্ঞাসা, উত্তর ও কমিটির রিপোর্ট উপস্থাপন এবং ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় স্পিকারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, ১নং প্যানেল স্পিকার আ স ম ফিরোজ এমপি।
১নং প্যানেল স্পিকার হিসেবে ১৮জুন ও ১৯ জুন দুইদিন সংসদ অধিবেশনে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। এ ঘটনায় আ স ম ফিরোজ এর নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ আসন বাউফলের সর্বস্তরের জনসাধারণের মধ্যে খুশির জোয়ার বইছে। দলীয় নেতাকর্মীরা আনন্দিত হয়ে বাউফলের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেছে।
বাউফল উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ বলেন, আ স ম ফিরোজ আওয়ামী লীগের একজন পরীক্ষীত কর্মীবান্ধব নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ স ম ফিরোজ কে হুইপ, চীফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। সর্বোপরি সংসদ অধিবেশনে ১ নং প্যানেল স্পিকার হিসেবে স্পিকারের দায়িত্ব পালন করতে নির্দেশ দিয়েছেন; এটা পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে পাবো, এই প্রত্যাশা রাখি। বাউফলের সাধারণ জনগণ মনে করে, এ অর্জন তাদের এলাকার জন্য সুনাম ও খ্যাতি বয়ে এনেছে। এটি তাদের জন্য গর্বের বিষয় এবং বড় প্রাপ্তি।
উল্লেখ্য, আ স ম ফিরোজ ১১২ পটুয়াখালী-২ আসন থেকে ৭ বার নির্বাচিত সংসদ সদস্য।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)