
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রাজাকার ছিলেন। শুধু তাই নয়, তাদের চেয়ে উচ্চ পদস্থ পিস কমিটির সভাপতি ছিলেন বলে অভিযোগ করেছেন বালিয়াডাঙ্গী বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী। এ সময় আ.লীগ নেতারাও তার সাথে একমত হয়ে একই অভিযোগ তুলেন।
সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বুধবার দুপুরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা চৌরাস্তার কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য প্রদানের সময় এ অভিযোগ তুলেন। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মাজহারুল ইসলাম সুজন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)