
কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) খোকসা পৌরসভা চত্বরে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক মোঃ তারিকুল ইসলাম এর পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কেক কাটা ও আলোচনা সভা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সদর উদ্দিন খান।
সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু,উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনচার প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ।
আলোচনা সভা শেষে আওয়ামীলীগের ৭৪ তম জন্ম দিনের কেক কাটেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সদর উদ্দিন খান।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)