নড়াইলে পুলিশ সুপারের সাথে ৭৫ তম প্রশিক্ষণার্থীদের বুনিয়াদি প্রশিক্ষণ

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আজ ৫ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয়পর্ব শেষে নড়াইল জেলা ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল। পুলিশ সুপার এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেেশ্য বলেন, “দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে দেশের কল্যাণে এবং জনগণের সেবায় কাজে লাগাতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো মেধাবী, উদ্যোমী, আইটি বিষয়ে দক্ষ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” সকলে সম্মিলিতভাবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বই উপহার দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মো: তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), দেবব্রত সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নড়াইলে আগত প্রশিক্ষনার্থীবৃন্দ হলেন- শপথ বৈরাগী, সহকারী কমিশনার, মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার, মোঃ রাশেদুল ইসলাম রানা, সহকারী পুলিশ সুপার, নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার, সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার, মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার, মোঃ নাবিল হোসেন, সহকারী কমিশনার, রবিন হালদার, সহকারী পুলিশ সুপার, এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার, মোঃ তামশিদ ইরাম খান, সহকারী কমিশনার, সাদমান সাকিব, সহকারী সচিব।


নড়াইলে পুলিশ সুপারের সাথে ৭৫ তম প্রশিক্ষণার্থীদের বুনিয়াদি প্রশিক্ষণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles