
শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের আয়োজনে ৩দিন ব্যাপী তারুণ্য-উন্নয়ন কর্মশালা ২০২৩ সম্পন্ন হয়েছে। তরুণদের আত্মোন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালা ৩, ৪ ও ৫ জুলাই রোজ সোম, মঙ্গল ও বুধবার সিলেট মহানগরীর মেজরটিলাস্থ জামেয়া আরাবিয়া মারকাযুল উলুম মোহাম্মদপুর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অত্যন্ত প্রাণবন্ত ও অনবদ্য একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন,খ্যাতিমান লেখক সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ,বরেণ্য কবি ও ইতিহাসবিদ মুসা আল হাফিজ,উচ্চারণ ও আবৃত্তির খ্যাতিমান প্রশিক্ষক বিএম হারিস,দৈনিক দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ,দৈনিক নয়া শতাব্দীর বিভাগীয় প্রধান মাওলানা আলী হাসান তৈয়ব,সিয়ানাহ ট্রাস্ট সিলেটের পরিচালক মুফতি জিয়াউর রহমান এবং তরুণ কথাসাহিত্যিক সাবের চৌধুরী।
উদ্বোধনী বক্তব্য রাখেন জামেয়া আরাবিয়া মারকাযুল উলুম মোহাম্মদপুরের প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহ চৌধুরী।
মোট ৮টি সেশনে প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে। যথাক্রমে—'চিন্তার সজীবতা : পরিশুদ্ধি ও পুনর্গঠন', 'ঐতিহ্য, ঐতিহ্যসচেতনতা ও আত্মমর্যাদাবোধ', 'ইতিহাস অধ্যয়নের উসূলি প্রক্রিয়া : স্বীকৃতি ও বিকৃতি', 'দৈনন্দিন জীবনের শিষ্টাচার', 'আদর্শ মুসলিম পরিবার', 'উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা', 'ভাষার প্রয়োগ ও বিন্যাস', 'লেখালেখির সাতপাঁচ'।
৩দিন ব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন অবসরে ছিল বিশেষায়িত আয়োজন—বৈঠকি আলাপ, নাশিদ ও কবিতার আসর এবং ছিল মানযাচাইমূলক পরীক্ষা।
৫ জুলাই বুধবার বিকাল ৩ঘটিকায় ৩দিন ব্যাপী প্রশিক্ষণমূলক এ অনুষ্ঠানের সমাপণী অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন আহমদ গহরপুরী,হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিজ অলীউর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)