
বর্তমান কক্সবাজারের আবহাওয়া মেঘ এবং বৃষ্টির দখলে। কুরবানির ঈদের থেকে কক্সবাজারে পর্যটকের উপচে পড়া ভিড় ছিল এবং ঈদের ২দিন পরও পর্যটকের উপচে পড়া ভিড় ছিল কিন্তু তারপর থেকে কিছুটা কমে আসলেও পর্যটকের ভিড় ছিলই। বর্তমানে কক্সবাজারের আকাশ মেঘের ছায়ায় ঘেরা আর সারাদিন ঝুম ঝুম বৃষ্টি, এই বৃষ্টি আসে তো এই আবার চলে যায় এমন অবস্থা কিন্তু এই সময়ও পর্যটকের ভিড় কমে নাই মোটেও যদি কোরবানি ঈদের চেয়ে একটু কমই দেখা যাচ্ছে।
গতকাল অর্থাত ৭ জুলাই এবং আজ ৮ জুলাই কক্সবাজারে আষাঢ় মাসে যেমন বৃষ্টি হয় তার কিছুটা ছায়া দেখা যাচ্ছে। এই কয়েকদিনে গরমে অতিষ্ঠ ছিল এই সমুদ্র নগরীর মানুষরা এবং পরিশেষে টানা তিনদিন বৃষ্টি দেখা মিলেছে তাতে অনেকটা শান্তির বার্তাও দেখা যাচ্ছে কক্সবাজারের মানুষের মাঝে। সাধারণত বৃষ্টি দিনে একটু কম পর্যটকের দেখা মিললেও বর্তমানে বৃষ্টির দিনে বৃষ্টিকে উপেক্ষা করে কক্সবাজার সমুদ্র সৈকতে আসছে পর্যটকরা। হয়তো ঈদের ছুটি থাকায় এই পর্যটকদের দেখা যাচ্ছে সমুদ্র নগরীতে।
পর্যটকদের সাথে কথা বললে পর্যটকরা জানান “আমরা ( পর্যটক ) ঈদের ছুটি পেয়েছি তাই বাড়িতে ঈদ করেই মনকে ফ্রেশ করতে ট্যুরের কোন বিকল্প নেই তা যদি হয় তাহলে তো সোনার সোহাগা তাই মিস করতে চাইনি সেজন্য চলে আসলাম বৃষ্টির মাঝেও”। আবার অনেক স্থানীয়রাও এসেছে আর তারা বলেছে “এই কয়েকদিন কিংবা কয়েকমাস যেভাবে গরম পড়েছে তাতে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হওয়া বেশ কষ্টসাধ্য ছিল কিন্তু এখন যখন বৃষ্টি হচ্ছে তাও হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ বৃষ্টি চলে যাচ্ছে কিন্তু রোগ নাই সেজন্য ঠান্ডায় ঠান্ডায় নিজেদের সমুদ্র সৈকত উপভোগ করার জন্য আসলাম”। এসব কথা বলেন আগত পর্যটকরা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)