
জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে ভালো কাজের স্বীকৃতি পেলেন অভয়নগর থানার এ এস আই জনাব শহিদুল ইসলাম। সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ার্দার এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন - শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারন, মামলা রজ্জু ও নিশপত্তি পর্যালোচনা , গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলা সমুহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়। সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ মোট ১ ১ জন কে সন্মাননা প্রদান করা হয়। তার মধ্যে অভয়নগর থানার এ এস আই জনাব শহিদুল ইসলাম কে জেলার শ্রেষ্ঠ এ এস আই হিসাবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন রেশমা শারমিন পি পি এম, পুলিশ সুপার পি বি আই যশোর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহম্মেদ,বিশেষ পুলিশ সুপার সি আই ডি যশোর সহ আরো অনেক সন্মানিত কর্মকর্তা গন
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)