ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ  শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন রামনাথ কোবিন্দকে বিদায় জানা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার সকালে তিনি স্ত্রী ও কন্যাসহ ঢাকার রমনায় কালী মন্দিরের সংস্কার করা অংশের উদ্বোধন করেন এবং প্রার্থনায় অংশ নেন।

বিজয়ের শতবর্ষ, মুজিবর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিকে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণে বুধবার ঢাকা সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি। বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কোবিন্দ। পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন।

পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ।

রাষ্ট্রীয় এ সফরে ভারতের ফার্স্ট লেডি এবং রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য, পররাষ্ট্র সচিবসহ বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গী হিসেবে ছিলেন।


ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here