
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহিনুর (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
তার শরীর তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৮:৪৫ ঘটিকার সময় থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল ডিউটি কালে উপজেলার ১নং বুলাকিপুর ইউপির অন্তর্গত দামোদরপুর শৌলা এলাকায়। দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপরে চেকপোস্ট স্থাপন করে। দিনাজপুর দিক হতে আসা নাম্বার বিহীন হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গীও ফোর্সের সহযোগিতায় ১ জনকে আটক করে এবং অপর জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত শাহিনুর (৩৭) উপজেলার কলাবাড়ি গ্রামের মৃত সুবিদের ছেলে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানায়, থানা এলাকায় মাদক উদ্ধারে রাস্তায় চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে । এ সময় শাহিনুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তার শরীর তল্লাশি করে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা৷ এ সময় তিনি আরও বলেন ফেনসিডিল ইয়াবা দাম বৃদ্ধি পাওয়ার কারণে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহপূর্বক জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছেন শাহিনুর (৩৭)। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)