
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে স্বেচ্ছায় ২ জন রোগী চলে যান বলে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ জিএম এনামুল হক নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার সেবা দিচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ওয়ার্ডে ভর্তিরত রোগীরা হচ্ছেন- সাইফুল (২৫), সোহাগ (৩০), দেলোয়ার (৪৫), আনোয়ারা (৫২), সোহেল (৪০), মাহবুব (২৫), পরিতোষ (৫০), সানজিদা (৩০), হাসিবা (২০), নাজিয়া (১২), আছিয়া (৫০), রাহিমা (৫৭), রুবিনা (২৫), ফাতিমা (৫০), সালমা (৪০), সাদিয়া (২৫), জয়নব বেগম (৪৮), সাফিয়া (৪৫), রুমানা (২০)। এদিকে হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তির খবরে জনসাধারণের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ জিএম এনামুল হক বলেন, আমরা ডেঙ্গু রোগীদের রোগীর কন্ডিশন অনুযায়ী চিকিৎসা দিয়ে যাচ্ছি, কোন রোগী আশঙ্কাজনক হলে তাৎক্ষণিক রেফার করি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)