
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োটেকনোলজী এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রদ্ধেয় ড. মো: শরাফত আলী স্যার।
আজ (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো: দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অএ বিশ্ববিদ্যালয় আইনের ২০০১ এর ২৫ (৩) ধারা মোতাবেক ড. মো : শরাফত আলীকে কে ৩ বছরের জন্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
আরও তিনি ড.মো:শরাফত আলী সহযোগী অধ্যাপক এর স্থলাভিষিক্ত হয়েছেন।
সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ড.মো:শরাফত আলী বলেন,আমি সর্বপ্রথম পূর্ববর্তী চেয়ারম্যান মো:শাহবুদ্দিন শিহাব কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি অত্যন্ত সফলতার সাথে তার মেয়াদকাল সম্পন্ন করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন কে আমার প্রতি আস্থা রাখার জন্য। আমি বিজিই বিভাগের দায়িত্ব পেয়ে অবশ্যই আনন্দিত কিন্তু একই সাথে মনে করি এই দায়িত্ব আমার জন্য চ্যালেঞ্জের।আমি বিভাগের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সকলকে সাথে নিয়ে বিভাগের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)