

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দায় উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে গতকাল মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে এক গরু ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম মজিবুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। আজ বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ীক কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে আর ফেরেননি। স্থানীয়রা সকালে তার বাড়ির অদূরে একটি ধানক্ষেতে হাত পা বাঁধা অবস্থায় আগুনে পোড়ানো ওই ব্যবসায়ীর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে হত্যার পর আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।। ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)