
ভোলা ২ আসনের কাচিয়া ইউনিয়নের, ০৭, ০৮ ও ০৯ নং এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেছেন, ভোলা ০২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল।
২৫ শে জুলাই রোজ মঙ্গলবার বিকাল ০৫ ঘটিকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায়, ভোলা ০২ আসনের এমপি আলহাজ্ব আলী আজম মুকুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মডেল হিসাবে দাঁড়িয়েছে। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের সেই স্বপ্ন কখনো সফল হতে দেওয়া যাবেনা। দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ছিলেন - আলহাজ্ব আলী আজম মুকুল, সংসদ সদস্য, ১১৬, ভোলা-২ বিশেষ অতিথি ছিলেন - মোঃ আবুল কালাম আজাদ চেয়ারম্যান উপজেলা পরিষদ বোরহানউদ্দিন। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন হায়দার সভাপতি বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ, ও আলহাজ্ব মো: রফিকুল ইসলাম পৌর মেয়র ও সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ, ও আলহাজ্ব আব্দুর রব কাজী, চেয়ারম্যান, ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব মোঃ নুরুল আমিন নিরব মিয়া সভাপতি কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব জুলফিকার আলী তুহিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ও অন্যান্য প্রমূখ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)