
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল ইউনিটসমূহের সমন্বিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টায় পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুস্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ হারুন, উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সাফিন, উপ-বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক এস এম রাকিবুল হাসান প্রমুখ।
সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন অসুস্থতার কারণে উপস্থিত হননি। কর্মীসভায় বিশ্ববিদ্যালয়টির হল সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)