
পটুয়াখালীতে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলমের সাথে দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড.হারুন অর রশীদ হাওলাদার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রিয়ঙ্কা দাস, উপজেলা আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. এইচএম মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। দুমকী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা আ'লীগ সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, শ্রীরামপুর ইউপি নবনির্বাচিত চেয়ারম্যান আজাহার আলী মৃধা ও সিরাজুল ইসলাম তুহিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)