
ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১১ আগষ্ট বেলা ২:০০ টায় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিদ্দিক আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এবাদুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক সোলাইমান রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি আব্দুল হামিদ খান,সাধারণ সম্পাদক লুকমান হাকিম।
উপস্হিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ আব্দুল্লাহ সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম রিয়াদ মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক জালাল আহমদ, ৪নং শেওলা ইউনিয়নের বিগত নির্বাচনে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মাও এনাম উদ্দিন, ফ্রান্স জমিয়তের সাধারণ সম্পাদক সম্পাদক মুহাম্মদ হাবিবুর রহমান। তাঁদেরকে ছাত্র জমিয়ত কলেজ শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রধান করা হয়।
এসময় বক্তারা কলেজ ছাত্র জমিয়তের ইতিহাস,ঐতিহ্য এবং ছাত্র জমিয়তেরর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সকলের মতামতের ভিত্তিতে কলেজের মেধাবী শিক্ষার্থী এমদাদুর রহমানকে সভাপতি সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক ও মিনহাজ আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি আব্দুল হামিদ খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ম সম্পাদক ওলিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সোলাইমান রহমান, অর্থ সম্পাদক মিনহাজ আহমদ, প্রচার সম্পাদক মাছুম আহমদ।
বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, শেওলা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হা সাহিদ, সাধারণ সম্পাদক মিলাদ, সাংগঠনিক সম্পাদক ছায়ফুল, তিলপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)