
আজ শুক্রবার নেত্রকোনা পূর্বধলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে স্টেশন বাজার দলীয় কার্যালয়ে বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা মাটি ও মানুষের নেতা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও পূর্বধলার বি এন পির মনোনয়ন প্রত্যাশী এ এস এম শহীদুল্লাহ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে ইমরান বলেন, আওয়ামীলীগ সরকার দেশের মানুষের স্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নিয়েছে, দেশে একদলীয় শাসন শাসন ব্যবস্হা কায়েম করেছে, জন গন আওয়ামীলীগ সরকার থেকে মুক্তি চায়,এবং বি এন পি সরকার চায়। তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি সহ জোর করে ক্ষমতা দখলকারী আওয়ামীলীগ সরকারকে যে পর্যন্ত হঠাতে না পারবো ততদিন জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। পুলিশের উদ্দেশ্যে বলেন,আপনারা জন গনের সেবক,সব সময় জনগণের পাশে থাকবেন বিশেষ কোন দলের হয়ে কাজ করবেন না।
জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আহম্মদ আলী সরকারের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায়, এ সময়
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোবারক ইসলাম, হাজী আব্দুল গনি, আজিমদ্দিন তালুকদার আরশাদ, সাজ্জাদ হোসেন তালুকদার সাচ্ছা, মোঃ গোলজার হোসেন, ডাঃ লতিফুর রহমান, ইদ্রিস আলী মেম্বার, আব্দুল কদ্দুছ, ডাঃ আজিজ, যুবদলের সদস্য সচিব নাজমুল হুদা ফিরোজ, ফিরোজ তালুকদার, আব্দুল জলিল, আব্দুর রেজ্জাক, মোস্তফা মাহবুব ঝলমল, আসাদুজ্জামান ডানো, আব্দুল মালেক, ডাঃ আরশাদ মিয়া খোরশেদ আলম, মোফাজ্জল হোসেন লিটন, রাশিদ মিয়া, সুমন সরকার, ওয়ারেস মিয়া, আনোয়ারুল ইসলাম, শাজাহান মিয়া, নয়ন মিয়া, নয়ন মিয়া, মতিউর রহমান, শহিদুল ইসলাম, জুয়েল ফকির, দেলোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, রতন সরকার, জসিম উদ্দিন, মোতালেব, সাইদুল বাদশা, বাবুল, হারুন, রাসেল মিয়া, আনিসুজ্জামান আনিস, রিপন মাহমুদ, জাহাগীর আলম, সোহেল মিয়া, সায়েম, হিমন, জাহিদ হাসান, ইঞ্জি রুকন, খায়রুজ্জামান, জহিরুল, আজাহারুল, ইসলাম সজীব, আল আমিন, হারুন, মোশারফ, সুজন মিয়া আনোয়ার, সবুজ, জামাল মিয়া, বাবু , মোজাম্মেল মিয়া, জামাল, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)