
কক্সবাজার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভূক্ত দুইজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভূক্ত/গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০ আগস্ট ২০২৩ তারিখে র্যাবের আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সরোয়ার হোসেন সরো (৫৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় দুদু মিয়া ও মনু মিয়া তার যোগসাজশে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং র্যাব বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই কৌশলে তারা দুইজন পালিয়ে যায়। এ প্রেক্ষিতে গ্রেফতারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়, যার মামলা নং ৫৩/৪৬৭ তাং ২০/০৮/২০২৩।
উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে, বর্ণিত মামলার পলাতক আসামী কক্সবাজারের সদর থানাধীন উত্তর নুনিয়ারছড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুমান ০৪.০০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক দুইজন আসামীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। দুদু মিয়া (৪১) এবং ২। মনু মিয়া রশিদ আহমেদ (২৮), উভয় পিতা-মৃত সালেহ আহমদ, সাং-উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা, ০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায়, তারা দু’জন সম্পর্কে আপন ভাই এবং সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে। মামলা রুজু হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)