
ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের খাদ্য নিরাপত্তা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতারণ
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদে দিনাজপুর জেলা প্রশাসকের বরাদ্দকৃত ২৫ হাজার ৯৬৫ কেজি জি আর চাল বিতরণ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নের শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সব চাল বিতরণ করেন তিনি। সকাল থেকে এমপি তার নিজ হাতে প্রত্যেক ইউনিয়ন পরিষদে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ করেন। বুলাকীপুর ইউনিয়নে ৫৫ জন, পালশা ইউনিয়নে ১৯৭ জন, সিংড়া ইউনিয়নে ৪৭৪ জন, ঘোড়াঘাট ইউনিয়নে ১৪১ জন শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মোট ৮৬৭ জন, প্রতিজন ৩০ কেজি করে চাল পান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ, ২নং পালশা ইউপি চেয়ারম্যান মোঃ কবিরুল ইসলাম, ৩নং সিংড়া ইউপি চেয়াম্যান প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম।
এ সময় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠণের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)