
দুমকি উপজেলায় সমাজ কল্যান মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মোঃ মাসুদুল হক ভূইয়া, পটুয়াখালী জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক শিলারানী দাস জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে তিনি বিদ্যালয় পৌছে প্রতিষ্ঠানিক অবকাঠামো প্রতিবন্ধীদের সহায়ক যন্ত্রপাতি খেলাধুলার সামগ্রী উপস্থিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে। তিনি বিভিন্ন শ্রেণী কক্ষে গিয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাদান পদ্ধতি পর্যবেক্ষনে মুগ্ধ হন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে সন্তোষ্টি সূচক মন্তব্য লিপিবদ্ধ করেন তার মন্তব্য প্রতিষ্ঠানটির উত্তারোত্তর সাফল্য ও উন্নতি কামনা করেছেন।
পরিদর্শন টিম আরও উল্লেখ করেছেন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই কাঙ্খিত পরিবেশে বিদ্যালয়টি সৃষ্টি, স্থাপনা নির্মাণ, খেলার মাঠ, লেক, ফুলের বাগান বিশেষ করে সরকারি নিতিমালার আলোকে সুষ্ঠ ও সুন্দর ভাবে বিদ্যালয়টি পরিচালনা করে বিদ্যালয়ের সার্বিক দিক দিয়ে উন্নতি করে অন্যতম মডেল জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বাস্তব রূপ দান করবেন।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও প্রবিপ্রবি সাবেক রেজিষ্ট্রার জনাব মো. আবদুল হাকিম খান সহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভূয়াসি প্রশাংসা করেন।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)