
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ড. শাম্মী আহমেদ ও আন্তর্জাতিক উপ-কমিটির প্রভাবশালী সদস্য পটুয়াখালী-২ বাউফল এর কৃতি সন্তান রায়হান সাকিবের নেতৃত্বে শনিবার দুপুরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
৩০ সেপ্টেম্বর সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে ড. শাম্মী আহমেদের নেতৃত্বে উপ-কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
দুপুরে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু কেন্দ্রীয় শিশু-কিশোর মেলা আয়োজিত ‘জনক আমার, নেত্রী আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।
এ ছাড়াও, বাংলাদেশ সফররত ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সাথে মতবিনিময় করেন আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)