
মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক
লালমোহন উপজেলা ভূমি অফিসের নাজির, ফরাজগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী মৃধা বাড়ির বাসিন্দা আসাদুল ইসলাম রনি-কে অসুস্থতাজনিত (হোন্ডা দুর্ঘটনা) কারনে দেখতে যান ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
২রা অক্টোবর সন্ধ্যায় উপজেলা সরকারী কোয়ার্টার বাসভবনে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত উপজেলা ভূমি অফিসের নাজির রনিকে দেখতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনে আরো উন্নত চিকিৎসার সকল প্রকার ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।





