
আজ ১৮ অক্টোবর বুধবার কুষ্টিয়া ভেড়ামারায় শুরু হলো বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা অনূর্ধ্ব ১৭ ফুটবল ভেড়ামারা উপজেলা দলের প্রস্তুতিমূলক অনুশীলন।
ভেড়ামারা সরকারি কলেজ মাঠে অনুশীলনের মধ্য দিয়ে শুরু হলো অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের প্রস্তুতি।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভেড়ামারা উপজেলা ক্রিয়া সংস্থার সভাপতি জনাব আকাশ কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, ভেড়ামারা উপজেলা শাখা, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম সানাসহ উপজেলা ক্রিড়া সংস্থার সকল কর্মকর্তা বৃন্দ।
এসময় উপস্থিত কর্মকর্তারা অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের উদ্দেশ্য প্রস্তুতি হিসাবে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)