
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) ভোটকেন্দ্রে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই নারীর নাম সমেলা খাতুন (৫১)। ইউপি নির্বাচন।
পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন।
ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)