
কোনও প্রকার অপ্রিতকর ঘটনা ছাড়াই নিরুত্তাপভাবে মেহেরপুরে পালিত হচ্ছে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল।
রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে আন্তঃজেলা ও দুরপাল্লার কোনও পরিবহন ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। গন্তব্য্যস্থলে যেতে অটোরিকশা, স্যালোইঞ্জিন চালিত নছিমন, করিমন, আলগামনই একমাত্র ভরসা। এ কারণে নির্দ্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে যেতে পারেনি সাধারণ মানুষ।
এদিকে, সকাল থেকেই বিএনপি ও জাময়াতের কোনও কর্মীকেই মাঠে দেখা যায়নি। দুপুর পযন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদেরও হরতালের বিপক্ষে কোনও কর্মসূচি নিতে দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে শতর্ক অবস্থায় রয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)