
আজ ১ নভেম্বর বুধবার ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট বহাল রাখার দাবীতে ভেড়ামারা পৌর নাগরিক কমিটির(পৌর এলাকা) আয়োজনে বিকেল ৪ টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সর্বদলীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন।আন্দোলনকারীরা বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদ জানান এবং চলাচলের জন্য পূর্বের রুট বহাল রাখার দাবি জানান।
ভেড়ামারা, মিরপুর, দৌলতপুর উপজেলার বিপুল জনগোষ্ঠীর ঢাকা চলাচলের নিরাপদ যাণ ও ভরসা এই দুটি ট্রেন।
সম্প্রতি বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের খুলনা হতে পোড়াদহ, ভেড়ামারা, ঈশ্বরদী হয়ে ঢাকা চলাচলের রুট পরিবর্তন করে খুলনা হতে পোড়াদহ, কুষ্টিয়া ও রাজবাড়ী হয়ে ঢাকা অভিমুখে চলাচলের জন্য নতুন সময়সূচী ঘোষণা করে রেলপথ কর্তৃপক্ষ। আজ ১ নভেম্বর থেকে উল্লেখিত ট্রেনদুটির নতুন রুট ও সময়সূচি কার্যকর হয়।
এতে ভেড়ামারা, দৌলতপুর, মিরপুর, ঈশ্বরদী এলাকার জনগণ চলাচলের জন্য উক্ত ২ টি ট্রেন সেবা থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে এলাকার সাধারণ জনগণ অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করে এবং উক্ত ২ টি ট্রেন এর রুট পুনর্বহাল এর ঘোষণার দাবি জানায়।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)