
ভোলা-৩ আসরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী বলেছেন,পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্ণিমানে দিনরাত নিরলস পরিশ্রম করে আজ খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্ধৃত্ত দেশে পরিনত করেছেন। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারনে।

বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলার ৫০ লাক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত লালমোহন রেঞ্জ বন কর্মকর্তারকা কার্যালয়ের উদ্বোধন শেষে বন বিভাগের আয়োজনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষ রোপণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষায় বিশাল ভূমিকা রাখাবে।। কাগজ ব্যবহারে বৃক্ষের ওপর চাপ বাড়ে। তাই তথ্যপ্রযুক্তিগত সেবা বাড়িয়ে সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,বিবাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরোও অনেকে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)