নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

0
197

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহন ছাড়াই সম্পন্ন হয়েছে। নির্বাচনে অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় টানা তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হলেন, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রশিদ সরকার।

এছাড়া টানা তৃতীয় বারের মতো সহ সভাপতি হলেন, ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া। ডিরেক্টর পদে নির্বাচিত হলেন, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মোতালিব, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: মোখলেছ উদ্দিন, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রুকুনুজ্জামান, বাড়হা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুন্নাহার খানম মেবিন, শ্যামগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক এস.এম জান্নাতুল ফেরদৌসী। এছাড়া খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমীন প্রথমবারের মত ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।

গত রোজ শনিবার ১১/১১/২০২৩ ইং নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা আনুষ্ঠিনানিকভাবে সংগঠনটির কার্যালয়ে তাদের বিজয়ী ঘোষনা করেন।

নির্বাচন কমিটির অন্য সদস্যরা ছিলেন, ডাঃ মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলয় চক্রবর্তী ও জেলা সমবায় অফিসের প্রতিনিধি আল মামুন। নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ছিল ১০ অক্টোবর, মনোনয়ন দাখিল করা হয় ১৬ অক্টোবর। ভোট গ্রহনের তারিখ নির্ধারণ ছিল ১১ নভেম্বর।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা জানান, নির্বাচনে পদগুলোতে কোনো প্রার্থীর বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় ভোট গ্রহন ছাড়াই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তাদের বিজয়ী ঘোষনা করা হয়েছে।

সংগঠনটির তৃতীয়বারের মতো নির্বাচিত সভাপতি, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু তার প্রতিক্রিয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন আমাদের দায়িত্ব নেওয়ার আগে সংগঠনটি একটি তলাবিহীন ঝুড়িতে রুপান্তরিতে হয়েছিল। তখন ঋণ খেলাপীর হার ছিল ৯৭ভাগ। দুই মেয়াদে তা কমিয়ে ৩৯ ভাগে আনা হয়েছে। তার মধ্যে অনেকেই মত্যুবরণ করেছেন এবং অবসরে চলে গেছেন। বর্তমানে সংগঠনটিতে আমানতের হারও সন্তোষজনক। আগামীতে শিক্ষকদের স্বতন্ত্র সংগঠন হিসেবে এর হিসাব হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে এবং নিজস্ব জায়গায় ভবন নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও দোয়া কামনা করেন।


নেত্রকোনার পূর্বধলা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here