
ভিক্ষুকমুক্ত কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা, এ যেন শুধুই সাইনবোর্ড এ পরিণত হয়েছে।
বর্তমান সরকার দেশে দারিদ্র্যতা দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে ভিক্ষুকদের জন্য মাসিক ভাতা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে এবং তার ই অংশ হিসাবে ভিক্ষুকমুক্ত ভেড়ামারা উপজেলা ঘোষণা করে উপজেলা প্রশাসন যা বাস্তবে সম্পুর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা যায়।
ইতিমধ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসনের মাধ্যমে ভিক্ষুকমুক্ত প্রকল্পের আওতায় নিয়ে আসার লক্ষ্যে উপজেলার ৮১ জন ভিক্ষুকদের একটি তালিকা প্রস্তুত করা হয়,যাদেরকে মাসিক নির্দিষ্ট হারে সম্মানি প্রদান করা হয়।
তবুও ভেড়ামারা শহরের প্রায় সবখানেই যেমন রেলস্টেশন,বাস স্ট্যান্ড, মসজিদ,দোকান পাট,কাচা বাজারসহ,বাসাবাড়িতে প্রতিনিয়তই ভিক্ষুকদের পদচারণা পরিলক্ষিত হয়। অনেকে শুধু অভাবেই নয় অনেকে পেশা হিসাবেও বেছে নিয়েছে এই ভিক্ষাবৃত্তি।
প্রতি শুক্রবার জুমার নামাজের সময় ভেড়ামারা শহরের বিভিন্ন মসজিদের সামনে প্রচুর ভিক্ষুকের অবস্থান ও সমাগম দেখা যায়,এছাড়া বাস,ট্রেনেও ভিক্ষা করতে দেখা যায় ভিক্ষুকদের।অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় সাধারণ জনগণকে।
যদিও ইসলাম ধর্ম অনুযায়ী সমাজে সামর্থ্যবান ব্যক্তিদের অসহায়,দুস্থ্য, গরিব ভিক্ষুকদের সাহায্য সহযোগিতায় আল্লাহর নৈকট্য ও অশেষ রহমত পাওয়া যায়।
সেই বিশ্বাসের জায়গা থেকেই ধর্মভীরু মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় গরীব ভিক্ষুকদের দান, সদকা করে থাকেন সাধারণ জনগন।
তাই দ্রুত এর নজরদারী বা কার্যকরী পদক্ষেপ না নেয়া হলে ভিক্ষুকমুক্ত জেলা উপজেলা এটি শোভা পাবে শুধুই সাইনবোর্ড হিসাবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)