
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় রাখতে ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে নিরলস কাজ করে সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ তজুমদ্দিন উপজেলা শাখার সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা।
রাজনীতির মাঠে জননেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপির বিশ্বস্ত অনুসারী আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ন্যায় নীতি আর্দশে অটুট থেকে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে রাজনীতির মাঠে একজন দক্ষ সংগঠক হিসেবে আসীন হওয়া নারী নেত্রী কোহিনূর বেগম শিলা।
দল ও দলীয় এমপি শাওন মহোদয়ের প্রশ্নে আপোষহীন হয়ে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ওয়ার্ড চষে বেড়াচ্ছেন কোহিনূর বেগম শিলা বলছেন সরকারের তথা এমপি শাওনের বিগত সময়ের বহুমাত্রিক উন্নয়নের কথা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের চতুর্থ বিজয় সুনিশ্চিতে নিজের সবটুকু দিয়ে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাওয়া সফল নারীনেত্রী শিলা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে উন্নয়নের পক্ষে ভোট চাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ৫ ডিসেম্বর শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নৌকা মার্কার বিজয়ের লক্ষে মতবিনিময় করেন।
সাধারণ ভোটারগনও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মন থেকেই নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই ভোটারদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন কোহিনূর বেগম শিলা।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা বলেন, ভোলা-৩ আসন তথা লালমোহন তজুমদ্দিনের বহুমাত্রিক উন্নয়ন ও মানুষের প্রাপ্য সেবা নিশ্চিতে আমার নেতা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ভাইয়ের বিকল্প নেই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো প্রিয় নেতাকে বিজয়ের মুকুট পড়াতে নৌকার পক্ষে ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)