
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে এবং বান্দরবান পার্বত্য জেলার ৩০০ নং আসন থেকে পর পর ৬ বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য পার্বত্য রত্ন জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি ২৩ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগমন ও জনাব বীর বাহাদুর উশৈসিং মহোদয়কে ০৭ বারের মত বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার আওয়ামী দলীয় কার্যালয়ে। এতে মত বিনিময় সভায় জনাব চোচুমং মার্মার সঞ্চালনায় ও জনাব আব্দুস ছাত্তার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা ও বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ক্যনে ওয়ান চাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখা ও ০৪ নং দোছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান সহ বিভিন্ন সদর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্য ও নেত্রী বৃন্দ।
উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বিকাল ৩.০০ ঘটিকায়। উক্ত মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যছড়ি উপজেলা শাখা ও বান্দরবান জেলা পরিষদের সদস্য জনাব ক্যনে ওয়ান চাক সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেত্রী বৃন্দ।
এতে উক্ত মত বিনিময় সভায় দোছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান এর বিশেষ অতিথি বক্তব্যে বলেন এইবারে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকার প্রতীকে জয় লাভ করতে হবে। এবং আরো বলেন এইবারে নির্বাচনকে ঘিরে বান্দরবান আবারও উন্নয়নের ফল আনতে ৩০০ নং আসনের ০৬ বার সংসদ সদস্য ও পার্বত্য রত্ন জনাব বীর বাহাদুর উশৈসিং কে ০৭ বারের মত আবারও বিপুল ভোটে নির্বাচত করতে হবে।
আমাদের সাথে যোগাযোগ করুন: 01783952169 (whatsapp)